সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা
জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১০:১০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১০:১১:০৪ পূর্বাহ্ন
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ
শহীদনূর আহমেদ::
জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়াতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে রুফটপ সোলার প্যানেল। ৩৮ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে স্থাপিত ১২৭টি সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্বৃত্ত অংশ নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্টদের হিসাবে, তিন মাসে এই প্যানেল থেকে উৎপাদিত ৩০ হাজার ৮২৭ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। সরকারি দপ্তরের ছাদকে বিদ্যুৎ উৎপাদনের উৎসে পরিণত করার এ উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন স্থানীয় সচেতন নাগরিক ও সম্ভাব্য উদ্যোক্তারা। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে কার্যালয়ের ছাদে ৫০৪ দশমিক ৭৭ বর্গফুট জায়গাজুড়ে ১২৭টি সোলার প্যানেল স্থাপন করা হয়। এতে ব্যয় হয় ৩৮ লাখ ৮৫ হাজার টাকা। পরে ১ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন। স্থাপনের পর থেকে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ সোলার প্যানেল থেকে প্রতি মাসে গড়ে প্রায় ১০ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। জুন, জুলাই ও আগস্ট - এই তিন মাসে উৎপাদিত মোট ৩০ হাজার ৮২৭ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এতে একদিকে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। বিদ্যুৎ সংকটের সময়ে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাদের মতে, সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ, বাণিজ্যিক ভবন ও আবাসিক বাড়ির ছাদেও সৌর প্যানেল স্থাপন করা গেলে বিদ্যুতের বিকল্প উৎস তৈরি হবে। এতে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হতে পারে। তবে এ ব্যবস্থার সুফল ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, যথাযথ ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ বলেন, সরকারি দপ্তরের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ছড়িয়ে দেওয়া গেলে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ারও সুযোগ রয়েছে। তিনি জেলার সব সরকারি দপ্তরে রুফটপ সোলার স্থাপনের দাবি জানান। এদিকে, সরকারি ভবনের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা উদ্যোক্তাদের আকৃষ্ট করছে। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের তোফাজ্জল হক সুমন বলেন, সরকারের এ উদ্যোগ ভালো একটি ধারণা। তিনিও নিজের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করতে চান। এতে পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে আয় করার সুযোগ তৈরি হতে পারে। তার মতো আরও অনেকেই এ বিষয়ে আগ্রহী হচ্ছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, দেশের প্রথম দুই জেলার মধ্যে সুনামগঞ্জে প্রথম রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্তোরাঁয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, রুফটপ সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ আরও বিস্তৃত করা গেলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমাতে সহায়তা করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ