হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্রজগোপাল বণিককে আহ্বায়ক এবং রতীশ গোস্বামীকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত পত্রে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যগণ হলেন- শামীম তালুকদার ভানু, স্বপন দাস, শ্যামল কান্তি রায়, নিতাই চন্দ, চমক সেন, সুষেন পাল, টিটু দে, লিপন বৈদ্য ও রুবেল পাল। জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক জানান, সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পৌরসভার অধীনস্থ ওয়ার্ড কমিটিগুলো গঠন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গঠনতন্ত্রের ১১(ছ) ধারা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম স¤পন্ন করে সংগঠনের সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ