সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

জামালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:২৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:২৮:১৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জামালগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা এবং অপর একজনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মনছুর আলীকে (৩৭)। তার বিরুদ্ধে ৩ নভেম্বর জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া একই ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তুলা মিয়াকে (৫৫) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে অজিত সরকারকে (৬৫) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া সিআর-৩১৩ নম্বর মামলায় পেনাল কোডের ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারায় জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বদরপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র শীলের ছেলে পিযুষ চন্দ্র শীল (৪৪) এবং মো. গোল হোসেনের ছেলে মুনসুন আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। আর এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ