সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৪৮:১৪ পূর্বাহ্ন
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পথচারী ও সালিশকারীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মাঠে পাইগাঁও ও জালালীচর গ্রামের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন মাঠে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে ওই রাতেই স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বিষয়টি আপস-মীমাংসা করে দেওয়া হয়। তবে সেই ঘটনার জের ধরে বুধবার সকালে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র এবং ইটপাটকেল নিয়ে জাউয়াবাজার-ছাতক সড়কের রাঙ্গাডিঙ্গা নামক স্থানে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারী ও সালিশকারীসহ দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিপুলসংখ্যক পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ছালিক মিয়া (৩৫), সোনা মিয়া (৪০), জাফর মিয়া (২৮), সাইফুর রহমান (২৮), হানিফ (৩০), একলাছ উদ্দিন (৪৫), মাহমুদ আলী (৪২), আজমীর (৩০), মানিক মিয়া (২৬), আলমগীর (৩০), আইয়ুব আলী (৩৫) ও হেলাল উদ্দিনসহ গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স¤পূর্ণ শান্ত রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ