সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগে বিশ্বম্ভরপুরে আজ মেধাবৃত্তি পরীক্ষা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:১০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:১০:৪৯ পূর্বাহ্ন
শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগে বিশ্বম্ভরপুরে আজ মেধাবৃত্তি পরীক্ষা
স্টাফ রিপোর্টার :: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রাথমিক পর্যায় থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে মেধাবৃত্তি পরীক্ষার। আজ শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তারের পরিকল্পনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি কিন্ডারগার্টেনের মোট ৭৩৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বালক ও বালিকা শিক্ষার্থী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়, ফতেপুর কেন্দ্রে ১১৬ জন, বিশ্বম্ভরপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন এবং পলাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে স¤পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসন সূত্র জানায়, ‘শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো’ - এই চেতনাকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা, মেধার মূল্যায়ন এবং বিদ্যালয়গুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল অর্জনের আকাক্সক্ষা তৈরি এবং নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দিতে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদসহ অন্যান্য স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং বিদ্যালয় পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয় শিক্ষাব্যবস্থায় এমন উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখা গেলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদানের মান উন্নয়নেও উৎসাহ সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী