সুনামগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি
পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা

ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৫:৪০ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক
বিশেষ প্রতিনিধি :: জলবায়ু প্রভাবসহ নানাবিধ কারণে হাওরের পানি সময়ের আগেই কমতে শুরু করেছে। কৃষকরা বোরো ধান রোপণের প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এখনো এই ফসলরক্ষায় কোনও উদ্যোগ শুরু হয়নি। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলীসহ ৫জন এসও (সাব স্টেশন অফিসার) বদলি হয়ে গেছেন। হাওরের ফসলরক্ষা বাঁধ কার্যক্রম শুরুর মওসুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলিতে বিপাকে পড়েছে পাউবো। প্রতি বছর অক্টোবরের মাসেই হাওরের বাঁধের জন্য সার্ভে শুরু হয়। কিন্তু এবার নভেম্বর মাসের এক সপ্তাহ অতিবাহিত হতে চললেও সার্ভের জন্য সংশ্লিষ্ট টিম আসেনি। এতে আগামী বোরো মওসুমে ফসলরক্ষা বাঁধের কাজ বিলম্বিত হবে এবং ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগ-১ এর কর্মকর্তা মামুন হাওলাদার বদলি হয়ে গেছেন। তারপর গত এক মাসের ব্যবধানে দুইজন নির্বাহী প্রকৌশলীর পদায়নের আদেশ হলেও তারা নামমাত্র যোগদান করে বদলি হয়ে চলে গেছেন সাথে সাথেই। এছাড়াও দুটি বিভাগের ৫জন এসও (সাব স্টেশন অফিসার) সম্প্রতি বদলি হয়ে গেছেন। অন্যান্য বছর ফসলরক্ষা বাঁধের কার্যক্রম অক্টোবরের শেষদিকেই শুরু হতো। স্থানীয় কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সার্ভেয়ার এনে বাঁধের প্রিওয়ার্কের সার্ভে করতেন। কিন্তু এবার এখনো সার্ভেয়াররা আসেননি। এর মধ্যে কর্মকর্তাদের বদলির হিড়িক পড়েছে। ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে কর্মকর্তাদের অনেকে কাজ করতে আগ্রহী নয় জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, উপজেলা সাবস্টেশন অফিসারদের নেতৃত্বে সার্ভেয়াররা প্রতিটি হাওরের বাঁধে গিয়ে সার্ভে করার পর উপজেলা ও জেলা কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি প্রকল্প গ্রহণ ও অনুমোদন করে কাজ শুরু করে। প্রতি বছর ডিসেম্বরের ১৫ তারিখ কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। কিন্তু এবার কর্মকর্তাদের বদলি ও অন্যান্য বারের মতো সার্ভেয়াররা এখনো না আসায় হাওরের কাজ শুরু করার বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে। এতে পাহাড়ি ঢলের আগ্রাসনের মুখে থাকা হাওরের বাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, লোকবল থাকলেও হাওরের ফসলরক্ষা বাঁধের মতো জরুরি কাজ প্রতি বছর বিলম্বিত হয়। কিন্তু এবার অনেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মওসুমের আগে বদলি হয়ে যাচ্ছেন। নতুন সার্ভেয়াররাও আসছেন না। তাই বাঁধের কাজ যথাসময়ে শুরু নিয়ে শঙ্কা রয়েছে। এতে হাওরের বোরো ফসল ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে হাওরের একমাত্র ফসলের জন্য এখনই জরুরি বাঁধের কাজের তৎপরতা শুরু করা উচিত। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, পওর বিভা-১ এর নির্বাহী প্রকৌশলীসহ দুটি বিভাগের ৫জন এসও সম্প্রতি বদলি হয়ে গেছেন। তারা সবাই বাঁধের কাজের পরীক্ষিত কর্মকর্তা এবং দায়িত্বশীল ছিলেন। তাছাড়া এখনো সার্ভেয়ার আসেননি। তবে আমরা এসব বিষয় মাথায় রেখে কিভাবে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ এগিয়ে নিয়ে যাবো সেটা মাথায় রেখে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী