সুনামগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৯:১৬ পূর্বাহ্ন
মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে ‘মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা - ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের (মাইআপ) উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভূমি কর্মকর্তা জহুর আহমেদ, মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান তহুর, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী কামাল হোসেন এবং বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনার উদ্দিন। কেন্দ্র পরিদর্শনকালে তারা পরীক্ষার পরিবেশ, সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকেরা জানান, এ পরীক্ষার উদ্দেশ্য শুধু মেধাবী শিক্ষার্থী নির্বাচন বা বৃত্তি প্রদান নয়; বরং স্থানীয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনায় উৎসাহিত করা। প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। প্রয়োজন যথাযথ পরিচর্যা, অনুপ্রেরণা ও সুযোগ সৃষ্টি। সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাইআপ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এর চেয়ারম্যান মুহাম্মদ আলী আকবর বলেন, মাইজবাড়ীর শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা খুঁজে বের করে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় আজকের শিশুদের মধ্য দিয়ে। তাই এ বৃত্তি পরীক্ষাকে এককালীন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি শিক্ষাবান্ধব সামাজিক আন্দোলনে রূপ দিতে চান তাঁরা। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষা ও মানবকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন বলেন, সমাজের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, নৈতিকতা, দায়িত্ববোধ ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সুযোগের অভাবে যেন কোনো সম্ভাবনাময় শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সে জন্য ভবিষ্যতে মেধাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাসহায়ক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। আয়োজকেরা জানান, ভবিষ্যতে নিয়মিত এ পরীক্ষা আয়োজনের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষামূলক প্রতিযোগিতা, ক্যারিয়ার সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে চায় মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির