সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

“পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:০০:৪৯ পূর্বাহ্ন
“পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”
স্টাফ রিপোর্টার :: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, নাদির আহমেদ, এডভোকেট মাসুক আলম প্রমুখ। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। ২৫ মার্চের গণহত্যার পর ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি শুধু থেমে থাকেননি, সশরীরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। বক্তারা আরও বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে। শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁর বাবা ও ছেলেও একইভাবে পালিয়েছেন। তারা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরতে পারবেন না। আগামী দিনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী