সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

শান্তিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০১:০৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০১:০৯:৩২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, অর্থ স¤পাদক নোহান আরেফিন নেওয়াজ এবং উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, ইলিয়াছ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী