স্টাফ রিপোর্টার::
জাতিসংঘ আয়োজিত বৈশ্বিক বৃহৎ মঞ্চ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কালের কণ্ঠের সাংবাদিক শামস শামীম।
শনিবার রাতে তিনি তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আগামী ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়া এক্সপো সিটিতে সম্মেলনটি অনুষ্টিত হবে। বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রের সরকারি প্রতিনিধি, লেখক, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যোগ দিবেন। জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে রাষ্ট্র ও পেশাজীবীরা।
উল্লেখ্য এর আগেও শামস শামীম ২০২৩ সালে কপ-২৮ সম্মেলনে দুবাই গিয়েছিলেন। এছাড়াও আন্তর্জাতিক পরিবেশ সংগঠন আইইউসিএনের হয়ে নেপালে ট্রান্স বাউন্ডারি রিভার নিয়ে একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন।
জানা গেছে জাতিসংঘের রেজিস্টার্ড একটি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের হয়ে তিনি কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন। সাংবাদিক শামস শামীম জলবায়ু সম্মেলনের একাধিক পর্বসহ সাইট ই়ভেন্টে নিয়মিত অংশ নিবেন।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দও সম্মেলনের শেষদিকে অংশ নিবেন। বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ দাবি করবে বাংলাদেশ।
এছাড়াও নেট জিরো বাস্তবায়নে জোর দিবে বলে জানা গেছে। সম্মেলন শেষে শামস শামীম তুরস্কের পার্শবর্তী দুটি দেশ ঘুরে পরের সপ্তাহে দেশে ফিরে আসবেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৯:৫০:২৮ পূর্বাহ্ন
ছবি: সাংবাদিক শামস শামীম।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ