সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

যাদুকাটা নদী রক্ষায় কঠোর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:১২:০০ পূর্বাহ্ন
যাদুকাটা নদী রক্ষায় কঠোর পদক্ষেপ নিন
সুনামগঞ্জের যাদুকাটা নদী শুধু একটি নদী নয়, এ অঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন। অথচ প্রভাবশালী একটি বালু উত্তোলনকারী চক্রের দৌরাত্ম্যে নদীটি ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে। প্রশাসনের মাইকিং, অভিযান ও নিষেধাজ্ঞা - কোনো কিছুতেই থামছে না নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন। তাহিরপুরের মোদেরগাঁও এলাকায় নদীর তীর কেটে বালু তোলার সাম্প্রতিক চিত্র সেই উদ্বেগজনক বাস্তবতারই বহিঃপ্রকাশ। সবচেয়ে উদ্বেগের বিষয়, অবৈধ বালু উত্তোলনের কারণে এখন হুমকির মুখে পড়েছে গ্রামের শিশু-কিশোরদের খেলার মাঠ। যে মাঠে তাদের শৈশব, খেলাধুলা ও আনন্দের স্মৃতি গড়ে ওঠার কথা, সেই মাঠই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে নদীর পাড় কেটে বালু লুট, অন্যদিকে বালুবাহী নৌকার দখলে সংকুচিত হয়ে পড়ছে সাধারণ মানুষের খেয়াঘাট। অর্থাৎ একটি চক্রের অবৈধ বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, জনস¤পদ ও সাধারণ মানুষের চলাচলের অধিকার। আরও ভয়াবহ বিষয় হলো, এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিবেদককে ঘিরে ধরা, ছবি-ভিডিও মুছে ফেলার চাপ সৃষ্টি এবং সংবাদ প্রকাশ না করার জন্য হুমকির পরিবেশ তৈরি করার অভিযোগ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি শুধু বালু লুটের দাপট নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকারের ওপরও এক ধরনের হস্তক্ষেপ। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের এমন ঔদ্ধত্য প্রমাণ করে, তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নিয়মিত মাইকিং ও অভিযান সত্ত্বেও কীভাবে একই এলাকায় দিনের পর দিন নদীর পাড় কেটে বালু উত্তোলন চলে? অভিযানের খবর আগেই পৌঁছে যাওয়ায় যদি সংশ্লিষ্টরা নৌকা সরিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে অভিযান কার্যকর হচ্ছে কতটা? বিচ্ছিন্নভাবে জরিমানা করে এই শক্তিশালী চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রয়োজন অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থের জোগানদাতা, ইজারা ও পরিবহনব্যবস্থার আড়ালে থাকা সুবিধাভোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনা। যাদুকাটা নদী রক্ষায় প্রশাসনকে লোকদেখানো অভিযান থেকে বেরিয়ে আসতে হবে। মোদেরগাঁওসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি, অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং খেয়াঘাট দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের খেলার মাঠ ও নদীতীরবর্তী জনবসতি রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে। যারা প্রতিবাদ করছেন এবং সংবাদ সংগ্রহ করছেন, তাঁদের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। মনে রাখতে হবে, নদী একবার হারালে তা ফিরিয়ে আনা যায় না। কয়েকজনের অবৈধ মুনাফার কাছে একটি নদী, একটি গ্রামের মাঠ কিংবা সাধারণ মানুষের অধিকার বিসর্জন দেওয়া যায় না। যাদুকাটাকে বাঁচাতে হলে বালুখেকোদের দাপট ভাঙতে হবে। এ দায়িত্ব প্রশাসনের, আর সেই দায়িত্ব পালনে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি