সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫৪:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: “করব সমবায়, গড়ব দেশ - সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরান। এছাড়া বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নজরুল ইসলাম, উদয়ন সমবায় সমিতির সদস্য মানিক রঞ্জন মজুমদার, পাথারিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির হারুন অর রশিদ, মৎস্যজীবী সমবায় সমিতির জমির উদ্দিন এবং পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির মনছুর আহমেদসহ অন্যান্যরা। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী মোহনা দাস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি