সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৬:০৬ পূর্বাহ্ন
ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার :: ছাতকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়িসহ মো. আজিম উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। রবিবার (৮ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের লক্ষীপাশা এলাকায় গ্রেপ্তার আজিম উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই মো. ইসমাইল হোসেন ও কনস্টেবল কাওছার আহমদ অন্তর এ অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, অভিযানে আজিম উদ্দিনের হেফাজতে থাকা ১০টি প্যাকেটে মোট ৭০ হাজার শলাকা ভারতীয় অবৈধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার করা হয়। চোরাচালানের মাধ্যমে এসব বিড়ি ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে পুলিশের দাবি। এ ঘটনায় গ্রেপ্তার আজিম উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় ছাতক থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী