সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ : ইউএনওদের চিঠি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৮:৫১ পূর্বাহ্ন
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ : ইউএনওদের চিঠি
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্ধেক জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে। নির্দেশনায় বলা হয়, প্রতিটি ইউনিয়নের একটি প্রধান বা উপযুক্ত রাস্তা ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কে কমপক্ষে এক হাজার বৃক্ষরোপণ করতে হবে। এসব গাছের পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এতে আরও বলা হয়, গ্রাম পুলিশ সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করতে হবে। অবশিষ্ট ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনুকূলে জমা দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। গ্রামীণ আইনশৃঙ্খলার এসব অতন্দ্র প্রহরীর অবদান স্মরণীয় রাখা এবং তাদের কাজের দৃশ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে একটি রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নির্ধারণ এবং ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম গ্রাম পুলিশের নামে করার ঘোষণা দেন। ওই সড়কের দুই পাশে গাছ লাগিয়ে সামাজিক বনায়ন করার কথাও জানান তিনি। গাছ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরদিন এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করলো স্থানীয় সরকার বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী