সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

পথে যেতে যেতে : পথচারী

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৫০:৩৪ পূর্বাহ্ন
পথে যেতে যেতে : পথচারী
হাওরজেলা সুনামগঞ্জে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী পূজনীয় ব্যক্তিবর্গ। এখানেই বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী সাধক হাছন রাজার জন্ম। বাউল সাধক শাহ্ আব্দুল করিমের জন্ম। তিনি একুশে পদক প্রাপ্ত একমাত্র বাউল সাধক। আরও এমন অনেকের নাম বলা যায় অনায়াসেই। এর ধারাবাহিকতায় যার নাম উল্লেখ করা যায় তিনি হচ্ছেন ভাস্কর জালাল উদ্দিন সরকার। যার জন্ম ১০ অক্টোবর ১৯৮৫ ইং। জালাল উদ্দিন সরকারের পিতা তমিজ উদ্দিন সরকার, মাতা মালেকা বেগম। পিতা পেশায় কৃষক, মাতা গৃহিণী। জালাল উদ্দিন সরকার একজন ভাস্কর; অসাধারণ প্রতিভার নাম। যিনি শুধুমাত্র চোখের দেখায় একটি অবয়ব সৃষ্টি করতে পারেন। তাঁর প্রাথমিক শিক্ষা নিজ গ্রামের লালাইরগাঁও মাঝাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় হতে স্বল্পকালীন শিক্ষা গ্রহণ। পারিবারিক প্রতিবন্ধকতার দরুন প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর অগ্রসর হতে পারেন নি। গ্রামের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে তাঁর শৈশব-কৈশোর। প্রাতিষ্ঠানিক শিক্ষা বাধাগ্রস্ত হলেও তাঁর ভেতরে জেগে ওঠে সম্পূর্ণ ভিন্ন এক প্রতিভা। অন্য চর্চা একেবারেই হাতেগোনা। এই ব্যতিক্রমী শিল্পচর্চার সাথে শিল্পী পরিচিত হন ২০১০ সালে। ওই সময় তিনি ছবি আঁকতেন। ছবি আঁকার পাশাপাশি ভাস্কর সৃষ্টির বিষয়টি মাথায় আসে। এ বিষয়ে দৈনিক জার্নাল, পুস্তক এবং গবেষণাধর্মী গ্রন্থ প্রচুর পড়তেন। এসবই তাঁকে কাছে টানতো। বিশেষ করে শিল্পকর্ম বিষয়ে আগ্রহ ছিল তাঁর। এক পর্যায়ে শিল্পকলাতেও ভর্তি হয়েছিলেন। সাধারণত; মাথায় ঘুরপাক খাচ্ছিল বিষয়টি। ফার্নিচারের কাজ করতে করতে একদিন স্থানীয় স’মিলে গেলেন কাঠ সংগ্রহ করতে। হঠাৎ দেখতে পেলেন বিরাটাকার গাছের একটি শিকড়। শিকড়টি দেখে তিনি আঁতকে ওঠেন। তাঁর কাছে মনে হলো এটি একটি জীবন্ত শিল্প। মৃত গাছের শিকড় হয়ে ওঠলো প্রাণবন্ত। তিনি ভাবতে থাকলেন এই শিকড়ই হতে পারে একটি অবয়ব। পরবর্তীতে এই শিকড়টি ঘষামাজা করে যখন পূর্ণরূপ দিলেন তা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। এক প্রদর্শনীতে এই ভাস্করটি দেখে পছন্দ হলে তা অর্থের বিনিময়ে কিনে নেন সিলেটের প্রয়াত নন্দিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। জীবনের প্রথম তৈরি ভাস্কর নগদ মূল্যে বিক্রি হয়ে যাওয়ায় খুবই আনন্দিত হন শিল্পী। তখন থেকেই অদম্য উৎসাহের নিয়মিত চর্চা করেন ভাস্কর শিল্পের। কোনো অনুসরণ অনুকরণ তাঁর মধ্যে দেখা যায়নি। কারণ তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় অগ্রসর ছিলেন না। তবুও শিল্পাচার্য জয়নুল আবেদীন, ফেরদৌসী প্রিয়ভাষিনী, রানা সিদ্দীকি প্রমুখ শিল্পীদের কাজ তাঁকে টানতো প্রচুর। জালাল উদ্দিন সরকার একজন উদীয়মান ভাস্কর। প্রত্যন্ত এলাকায় বসবাস করে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসা এক প্রতিভাবান শিল্পী। ইতোমধ্যেই তিনি অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন। যা সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বম্ভরপুরে সাবেক ইউএনও’র অর্থায়নে বোয়াল চত্বর নির্মাণ তাঁরই কীর্তি। দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ভূমি হতে ২৭ ফুট উচ্চতা বিশিষ্ট ‘বিজয় ৭১’ শিরোনামে বীর মুক্তিযোদ্ধার সম্মানে ভাস্কর নির্মাণ উল্লেখযোগ্য একটি কাজ। সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার বাবু অমূল্য ভূষণ বড়ুয়ার উদ্যোগে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ‘সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ‘ঐতিহ্যময় সিলেট’ শিরোনামে ১২০ বর্গফুটের কাঠ খোদাই রিফিল’ ভাস্করটি শিল্পীর অসাধারণ একটি সৃষ্টি। বড় ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ছাড়া এমন একটি কাজ কল্পনা করাই কঠিন। এমন আরও অনেক সৃষ্টি রয়েছে এই শিল্পীর যা বিশেষভাবে আলোচনার দাবি রাখে। তাঁর কাজের বেশ কিছু প্রদর্শনী ইতোমধ্যেই সিলেট ও রাজধানী ঢাকায় হয়েছে যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তার মধ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজনে ত্রয়োদশ চারুকলা প্রদর্শনী ২০১০ -তে অংশগ্রহণ। ২০১১ তে একক প্রদর্শনী ‘পরাণে প্রশান্তি’ অনুষ্ঠিত হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রদর্শনী উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশের প্রয়াত জননন্দিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া ১৫তম দ্বি-বার্ষিক এশিয়ান ‘বাইয়্যোনিয়াল-২০১২’ প্রদর্শনীতে অংশগ্রহণও উল্লেখযোগ্য একটি ঘটনা। দ্বি-বার্ষিক এশিয়ান চিত্র প্রদর্শনী একটি বৃহৎ ঘটনা যা প্রতি দুই বছর পর পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে হয়ে থাকে। এই প্রদর্শনীতে দেশের শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরা যেমন সৌদীআরব, পাকিস্তান, ইরান, ইরাক, চীন ও জাপানসহ প্রায় ৪০টিরও বেশি দেশ অংশগ্রহণ করে থাকে। এতে অংশগ্রহণ ভাস্কর জালাল উদ্দিন সরকারের জন্য মর্যাদার বিষয়। বিভিন্ন সময় তিনি যেসকল পুরস্কার পেয়েছেন তা হলো- কামরুল হাসান পুরস্কার-২০১০, সিলেট জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার, অশোক বিজয় রাহা পুরস্কার-২০১২ ও জেলা পরিষদ সিলেট পুরস্কার। বর্তমানে তিনি জীবিকা নির্বাহের জন্য দেশের বিভিন্ন স্থানেও ওয়াল পেইন্টিংয়ের কাজ করছেন। সুযোগ পেলে আবারও তিনি মূল পেশায় ফিরে আসবেন বলে আশাবাদ ভাস্কর জালাল সরকারের। আমরা সেই আশায় রইলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি