সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:১০:৫৯ পূর্বাহ্ন
‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের
‎স্টাফ রিপোর্টার:: ‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বাংলাদেশে প্রবেশ করে সভা করার দাবি করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। তাঁর এমন দাবিকে ঘিরে সুনামগঞ্জ ও সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে সীমান্ত দিয়ে তাঁর বাংলাদেশে প্রবেশ কিংবা সভা করার বিষয়টি নাকচ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‎ ‎সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রঞ্জিত সরকার। ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। তাঁর দাবি, ভারতের মেঘালয় সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে রোববার সন্ধ্যায় তিনি একটি সভায় অংশ নেন। পরে সভা শেষে আবার সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যান। ‎ ‎ভিডিওতে রঞ্জিত সরকারের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়। তাঁদের মধ্যে ব্যানার ধরে থাকতে দেখা গেছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে। ‎ ‎ভিডিওতে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রঞ্জিত সরকারের নাম উল্লেখ করা হয়। আয়োজক হিসেবে চারটি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম ব্যবহার করা হয়েছে। ‎ ‎ভিডিওতে দেওয়া বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, গ্রেপ্তার এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রঞ্জিত সরকার। ‎ ‎ভিডিওতে উপস্থিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার দাবি করেন। তবে সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু জানাননি। ‎ ‎এ বিষয়ে রঞ্জিত সরকারের সঙ্গে তার মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা জানান। তবে সভার স্থান সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন। একইভাবে ছাত্রলীগ নেতা ওমর ফারুকও সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও স্থান সম্পর্কে কিছু জানাননি। ‎ ‎অন্যদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন দাবি করেছেন, জেলার সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের বাংলাদেশে প্রবেশের কোনো সুযোগ নেই। তাঁর ধারণা, ভিডিওতে দেখা যাওয়া নেতাকর্মীদের ভারতের সিলেট সীমান্তসংলগ্ন কোনো একটি স্থানে একত্রিত করে এ ধরনের ভিডিও ধারণ করা হয়েছে। ‎ ‎সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদিরও জানিয়েছেন, সীমান্ত এলাকায় খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। ‎ ‎রঞ্জিত সরকারের বাংলাদেশে প্রবেশ করে সভা করার দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় ভিডিওটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ