সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

শিক্ষার ব্যয় বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:১২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:১২:৪৫ পূর্বাহ্ন
শিক্ষার ব্যয় বাড়ছে, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একটি দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রধান হাতিয়ারও শিক্ষা। অথচ ক্রমবর্ধমান শিক্ষাব্যয় এখন নিম্ন ও সীমিত আয়ের পরিবারের সন্তানদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণের পরও প্রাইভেট, কোচিং, গাইড বই, পোশাক, জুতা, খাতা-কলম ও যাতায়াত ব্যয় মেটাতে গিয়ে অভিভাবকদের নাভিশ্বাস উঠছে। ফলে অনেক পরিবারের কাছে সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণসাক্ষরতা অভিযানের ‘এডুকেশন ওয়াচ ২০২৩’ গবেষণায় শিক্ষার্থীদের পেছনে পরিবারের ব্যয়ের যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। ২০২২ সালে একজন প্রাথমিক শিক্ষার্থীর পেছনে পরিবারের বার্ষিক গড় ব্যয় ছিল ১৩ হাজার ৮৮২ টাকা। মাধ্যমিক পর্যায়ে তা ছিল ২৭ হাজার ৩৪০ টাকা। পরবর্তী সময়ে ব্যয় বৃদ্ধির যে প্রবণতা দেখা গেছে, তাতে বর্তমান পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা স্বাভাবিক। অন্যদিকে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম থাকায় সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতাও কমছে। এই বাস্তবতার সবচেয়ে নির্মম শিকার হচ্ছে দরিদ্র পরিবারের শিশুরা। কারও পড়াশোনা চালাতে মা-বাবাকে একাধিক কাজ করতে হচ্ছে, কেউ সন্তানকে আবাসিক মাদ্রাসায় পাঠিয়ে খরচ সামলানোর চেষ্টা করছেন। আবার কেউ আর্থিক অসচ্ছলতার কারণে শিশুকে বিদ্যালয় থেকে সরিয়ে শ্রমে যুক্ত করছেন। এটি শুধু কয়েকটি পরিবারের সংকট নয়; দেশের ভবিষ্যৎ মানবসম্পদ গঠনের জন্যও অশনিসংকেত। শিক্ষাব্যয় বৃদ্ধির পেছনে প্রাতিষ্ঠানিক দুর্বলতাও কম দায়ী নয়। বিদ্যালয়ে মানসম্মত পাঠদান নিশ্চিত না হওয়ায় অভিভাবকদের প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। বিনামূল্যের পাঠ্যবইয়ের পাশাপাশি বাণিজ্যিক গাইড বইয়ের বিস্তার শিক্ষাকে ক্রমেই ব্যয়নির্ভর করে তুলছে। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে আস্থার সংকট থাকায় অনেক পরিবার সামর্থ্যের বাইরে গিয়েও বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানকে পড়াচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রথমত, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করা গেলে প্রাইভেট ও কোচিংনির্ভরতা অনেকাংশে কমবে। দ্বিতীয়ত, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তা বাড়াতে হবে। বিনামূল্যে পোশাক, জুতা ও ব্যাগ বিতরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে অপ্রয়োজনীয় ফি ও অতিরিক্ত আর্থিক চাপ বন্ধে কার্যকর নজরদারি থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ