স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটে ও হাসপাতাল চত্বরের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি