সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না : রিজভী

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০৪:০১ পূর্বাহ্ন
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। আইন তার নিজের গতিতে চলবে। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণহত্যার পরও পলাতক হাসিনার কোনও অনুশোচনা নেই, এখনও তিনি অনুতপ্ত নন। অথচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারির ভুলের পর বিভিন্ন সভায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য অনুতপ্ত হননি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন বলা হতো, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশে ধরণা দিচ্ছেন? তার ক্ষেত্রেও আদালত নিজস্ব গতিতে চলবে, আইনও তার গতিতে চলবে। তিনি বলেন, শেখ হাসিনা আবারও বিদেশের বিভিন্ন রাজনীতিকের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে। যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। অথচ, খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। তখন আমরা প্রতিবাদ করলে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের বলতেন, আদালত তার নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে সেই আইন ও আদালত কেন নিজস্ব গতিতে চলবে না? রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের পার্থক্য স্পষ্ট। একটি বক্তব্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার প্রকাশ রয়েছে, অন্যটিতে আত্মসমর্পণ ও ক্রীতদাসসুলভ মানসিকতার প্রতিফলন ঘটেছে। জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ