টেক্সটাইল থেকে ডিপ্লোমা করার পর একজন শিক্ষার্থী বেকার থাকবেন না : জাহেদুর রহমান
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০৫:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০৫:০১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
বস্ত্র অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, কারিগরি শিক্ষা সব সময় অর্থনৈতিক সমৃদ্ধির চালিকা শক্তি। হলফ করে বলতে পারি, টেক্সটাইল থেকে ডিপ্লোমা করার পর একজন শিক্ষার্থীও বেকার থাকবেন না। তাই আমাদের উচিত টেক্সটাইল ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হওয়া। গতানুগতিক শিক্ষা থেকে আমরা যে প্রডাক্টিভ জনশক্তি আশা করি সেটা পাচ্ছি না। আমাদের বিকল্প শিক্ষা ও বাস্তবমুখী শিক্ষার দিকেই হাটতে হবে।
সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ভর্তি কার্যক্রম ত্বরান্বিতকরণীয় বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও আজিজুননেছা ভোকেশনাল ইনস্টিটিউট।
তিনি বলেন, ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এছাড়াও ঝরেপড়া শিক্ষার্থীও ভর্তি হতে পারবেন। যারা ২০২২ সালে ৮ম শ্রেণিতে পড়েছিলেন এবং ঝরে পড়েছেন তারাও চাইলে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। এছাড়া যারা কারিগরি এই প্রতিষ্ঠানে শিক্ষা নিবেন তারা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন। টেক্সটাইল খাতে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার না থাকায় বিদেশ থেকে অনেক কর্মী আনতে হয়। এতে প্রচুর দেশি অর্থ বিদেশে চলে যায়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সুফি মিয়া, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আবদুল বাসিত সুজন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধারঞ্জন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মাও. দিলোয়ার হোসেন।
এসময় আক্রমআলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কারিগরি এই দুই শিক্ষা প্রতিষ্ঠান স¤পর্কে একটি স্লাইড সো উপস্থাপন করেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন - প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ ভুঁইয়া, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ ও দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি