সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

বর্ডার হাট সীমান্ত অর্থনীতিতে গতি ফেরাতে উদ্যোগ জরুরি

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:২৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:২৬:৫১ পূর্বাহ্ন
বর্ডার হাট সীমান্ত অর্থনীতিতে গতি ফেরাতে উদ্যোগ জরুরি
সুনামগঞ্জের সীমান্তবর্তী জনপদে একসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল বর্ডার হাট। পাহাড়ঘেরা দুর্গম এলাকায় দুই দেশের মানুষের মিলনমেলা, ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছিল এসব হাট। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জেলার তিনটি বর্ডার হাট বন্ধ থাকায় সেই সম্ভাবনা এখন অনেকটাই নিভে গেছে। স্থবির হয়ে পড়েছে সীমান্তের ক্ষুদ্র অর্থনীতি। রুদ্ধ হয়েছে কয়েক হাজার মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ। বর্ডার হাট কেবল পণ্য কেনাবেচার জায়গা ছিল না; এটি ছিল সীমান্তবর্তী মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতার একটি কার্যকর মাধ্যম। সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা, দোয়ারাবাজারের বাগানবাড়ি এবং তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে প্রতিষ্ঠিত তিনটি হাটকে কেন্দ্র করে স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও দিনমজুরদের আয়ের সুযোগ তৈরি হয়েছিল। স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্য বিক্রির পাশাপাশি ভারতীয় পণ্য তুলনামূলক কম দামে কেনার সুযোগ পেতেন সীমান্তের মানুষ। ফলে দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীই অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছিল। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য এই হাটগুলোর গুরুত্ব ছিল অপরিসীম। যেখানে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেখানে সপ্তাহে একদিনের হাটও বহু পরিবারের জীবিকার অবলম্বন হয়ে উঠেছিল। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির বাজার পেয়েছিলেন। অনেকে দোকান পরিচালনা, পণ্য পরিবহন ও শ্রমিক হিসেবে কাজ করে আয় করতেন। অর্থাৎ বর্ডার হাট ছিল সীমান্ত অঞ্চলে দারিদ্র্য হ্রাস ও স্থানীয় অর্থনীতি সচল রাখার একটি বাস্তব উদ্যোগ। দুঃখজনক হলো, রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এই সম্ভাবনাময় উদ্যোগটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অথচ হাটগুলো পুনরায় চালুর বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংশ্লিষ্ট প্রশাসন বলছে, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। সংসদ সদস্যও উচ্চপর্যায়ে আলোচনা ও পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। কিন্তু সীমান্তের সাধারণ মানুষের কাছে এসব আশ্বাসের চেয়ে কার্যকর উদ্যোগই বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, বর্ডার হাট চালু করা শুধু স্থানীয় ব্যবসা-বাণিজ্যের স্বার্থে নয়, সীমান্তবর্তী জনপদের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও জরুরি। তবে এ ক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক স¤পর্ক, নিরাপত্তা ও বাণিজ্যিক নীতিমালার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা জোরদার করে দ্রুত হাটগুলো চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হাট পরিচালনায় স্বচ্ছতা, স্থানীয় উৎপাদকদের অগ্রাধিকার এবং প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হাটগুলো চালু হলে সীমান্তে বৈধ বাণিজ্য বাড়বে, অবৈধ লেনদেনের প্রবণতা কমানোর সুযোগ তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী