স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে র্ব্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, প্রত্যাশা-২ প্রকল্পের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টায় অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার কার্যক্রম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার। ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকো-সোস্যাল কাউন্সেলর এসএম সুদীপ্ত শাহীন। এতে টেকসই পুনরেকত্রীকরণ, মানবপাচার, ভাষা ও দক্ষতা বিষয়ে মাঠ পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করে বিস্তারিত বুঝানো হয়। অভিবাসনের বর্তমান চিত্র এবং বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা, কার্যক্রম এবং করণীয় সম্পর্কিত বিস্তর আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত চন্দ্র সরকার, প্রবাসবন্ধু ফোরাম জামালগঞ্জ সভাপতি আফছার উদ্দিন, তথ্য ও প্রচার স¤পাদক বাদল কৃষ্ণ দাস।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সচেতনতামূলক কার্যক্রম
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ