সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

অবৈধভাবে মাটি কেটে পরিবহনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৫:৫০ পূর্বাহ্ন
অবৈধভাবে মাটি কেটে পরিবহনের দায়ে ৪ জনকে কারাদণ্ড
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুনই সেতু সংলগ্ন এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা লরি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার অপরাধে চারজন লরি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপাওয়া ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বিন্নাহাটি গ্রামের তোফাজ্জল হোসেন (২২), একই উপজেলার পোড়াবাড়ি গ্রামের সাদ্দাম মিয়া (২৫), সুলতানপুর গ্রামের মোহাম্মদ হাইয়্যুল মিয়া (৩৪) ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর গ্রামের আলম মিয়া (৩২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া চারজন ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, অবৈধভাবে মাটি কেটে তা লরি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার অপরাধে চারজন লরি চালককে এই দণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন