ধর্মপাশায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৭:১৩ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর বাজারে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজন করে। ওইদিন বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, নূরুল ইসলাম,
জুলফিকার আলী, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি