সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আইনজীবী সহকারীর ওপর ইউপি সদস্যার হামলা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৫:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৫:১৩:০২ পূর্বাহ্ন
আইনজীবী সহকারীর ওপর ইউপি সদস্যার হামলা
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা সামছুন্নাহার ও তার লোকজনের অতর্কিত হামলায় আব্দুল মতিন নামে একজন আইনজীবী সহকারী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় আমবাড়ি বাজারে ঘটনাটি ঘটে। হামলায় আব্দুল মতিন চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ি বাজারে জুনাইদ আহমদের চায়ের দোকানে আব্দুল মতিন চা-নাস্তা করছিলেন। এ সময় মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা সামছুন্নাহার ও তার সাথে থাকা লোকজন দোকানে ঢুকে মতিনের ওপর অতর্কিত হামলা চালান। তাদের হামলায় গুরুতর আহত হন আব্দুল মতিন। আমবাড়ি বাজার সিএনজি স্টেশনের ম্যানেজার নুরুজ্জামান জানান, আমি হট্টগোল শুনে দৌড়ে গিয়ে দেখি হোসাইনের চায়ের দোকানে মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা ও কিছু লোক আইনজীবী সহকারীকে মারধর করছেন। গোপালপুর গ্রামের সৈয়দ আহমদ জানান, আমি দৌড়ে গিয়ে এদের মারামারি দেখতে পাই। এ বিষয়ে আহত আব্দুল মতিন বলেন, একটি মোবাইলফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিসি বৈঠকে ইউপি সদস্যার সাথে মতবিরোধের সূত্রধরে আমার ওপর আক্রমণ করেছে ইউপি সদস্যা সামছুন্নাহার গংরা। এ বিষয়ে ইউপি সদস্যা সামছুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনজীবী সহকারী আমার সাথে অন্যায় আচরণ করেছেন। তাই একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এই বিষয়ে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী বলেন, আমি বিষয়টি শুনেছি এ বিষয়ে রবিবার ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ