সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৬:১৯ পূর্বাহ্ন
নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। একই সময়ে আরও ১৯০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৭৯ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি নভেম্বরের ১১ দিনেই ৫৯ জন মারা গেছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তিতে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ৮১৫ জন; তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৯১৭ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ২৬৬৩ জন। মৃত্যু ও রোগী ভর্তিতে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা বিভাগ। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৫ জন। মোট রোগী ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৪ জন, ছাড়া পেয়েছে ২২ হাজার ৩০ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ৯৫৯ জন। বিভাগগুলোর মধ্যে এর পরে মৃত্যুর সংখ্যায় যথাক্রমে আছে চট্টগ্রাম ৪৭ জন, ময়মনসিংহ ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন ও সিলেটে ৪ জন। বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭৮০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪২, বরিশালে ২৪৯, খুলনায় ২২৬, রাজশাহী ১৯৮, রংপুর বিভাগে ১০৯, ময়মনসিংহে ৮৫, সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন