সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:১২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১২:১২ পূর্বাহ্ন
ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীরা পাবেন জামানত ছাড়াই ঋণ
সুনামকণ্ঠ ডেস্ক :: ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জন্য জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন একজন গ্রাহক। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি শিক্ষার্থী, প্রবাসী, বিদেশ থেকে ফিরে আসা কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধার আওতায় আসবেন। এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাস¤পন্ন ব্যক্তি এবং নারী উদ্যোক্তারাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস পর্যরাক গ্রাহককে কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা। বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ তহবিল ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। নতুন এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। ফলে সুবিধাভোগীরা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নয়, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক