সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৯:৪৬ পূর্বাহ্ন
আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির
একে কুদরত পাশা::
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ সংসারের সব সম্বল। এক রাতের আগুন কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁই। কিন্তু সব হারানোর বেদনার মধ্যেও মিনতি রানীর সবচেয়ে বড় কষ্ট ছিল তাঁর সেলাই মেশিনটি হারানো। কারণ ওই মেশিনই ছিল সংসারে স্বামীর পাশাপাশি তাঁর নিজের উপার্জনের একমাত্র অবলম্বন। আগুনে পুড়ে যাওয়া সেই সেলাই মেশিনটি বুকে জড়িয়ে ধরে কান্নারত মিনতির ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি দেখে এগিয়ে এসেছেন মানবিক কিছু মানুষ। তাঁদের সহযোগিতায় আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন মিনতি। দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে গত ২ নভেম্বর সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েন তাঁরা। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও বসতঘরসহ সর্বস্ব হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন পরিবারগুলোর সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি প্রমোদ দাস ও মিনতি রানীর পরিবার। প্রমোদ দাস একজন শ্রমজীবী মানুষ। বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আর হেমন্তে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে স্বামীর পাশাপাশি মিনতি রানীও কাজ করতেন। পাড়ার মানুষের কাপড় সেলাই করে যা আয় হতো, তা দিয়ে সংসারে সহযোগিতা করতেন। তাঁর কাছে সেলাই মেশিনটি কেবল একটি যন্ত্র ছিল না, ছিল নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এবং সংসারের দুঃসময়ে স্বামীর পাশে থাকার অবলম্বন। অগ্নিকাণ্ডের পর নিজের সেলাই মেশিনটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মিনতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রপ্রবাসী রিয়েলটর মাসুক রহমানের। তাঁর আর্থিক সহযোগিতায় আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্ট, সুনামগঞ্জের ‘দুস্থ নারী স্বাবলম্বী সহায়তা কার্যক্রমের’ আওতায় মিনতি রানীকে আবারও একটি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) মিনতি রানীর হাতে তুলে দেওয়া হয় একটি সিঙ্গার সেলাই মেশিন। নতুন মেশিনটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চোখেমুখে ফুটে ওঠে হারানো জীবিকা ফিরে পাওয়ার আনন্দ। সর্বস্ব হারানো একটি পরিবারের কাছে এমন সহযোগিতা যে কত বড় আশার আলো হয়ে উঠতে পারে, মিনতির চোখের জল আর মুখের হাসিই তার প্রমাণ। এ সময় মিনতি রানী বলেন, আমার স্বামীর পাশাপাশি পরিবারের জন্য নিজেও কিছু করার চেষ্টা করি। পাড়ার সব মানুষের কাপড় সেলাই করি। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছু নেই। ঘর কীভাবে বানাব, তা জানি না। আজ আপনারা আমাকে এই সেলাই মেশিন দিয়ে যে উপকার করেছেন, তা বলে শেষ করতে পারব না। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের ভালো রাখেন। কথা বলতে বলতে কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিনতি। নতুন সেলাই মেশিন পেয়ে কয়েক দিন পর তাদের বাড়িতে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে নিমন্ত্রণও জানান তিনি। মিনতির হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মিনতির স্বামী প্রমোদ দাস, আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্টের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক