সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪১:০০ পূর্বাহ্ন
রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের রাতারগুলে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকারকে সভা করার সুযোগ দেওয়ার ঘটনায় করা মামলায় আরও নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তাদের পরিচয় জানাননি অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল ইসলাম। এর আগে বুধবার বিকাল পর্যন্ত এই মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সুনামগঞ্জের সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ (৫৯) ও একই উপজেলার নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগের দিন মঙ্গলবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন তাকেও কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। এদিকে রিসোর্টে সভা করার ঘটনায় বুধবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে ১৯৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় সন্ত্রাসবিরোধী ও নাশকতার অভিযোগ আনা হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখান থেকে রিসোর্টটির দুই কর্মীসহ চার জনকে আটক করা হয়। রিসোর্টের বুকিংয়ের খাতায় দেখা গেছে, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন রোকন মিয়া নামের জামালগঞ্জ উপজেলার এক আইনজীবী। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরবর্তীতে হঠাৎ করেই সেখানে হাজির হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকার। তিনি সেখানে দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। গত সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুকে সেই সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারত থেকে দেশে ঢুকে কীভাবে সভা করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এরপর ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে সত্যতা পাওয়া যায়। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। সভায় প্রায় ১৭৫ জন অংশ নেন বলে জানান তারা মিয়া। দিনভর আয়োজন শেষে রাতে গান-বাজনার সময় রনজিত সরকার সেখানে উপস্থিত হন। পরে তিনি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান। ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় অবস্থিত সাবেক এমপি রনজিত সরকারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকেই রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে চলে যান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক