দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:০৯:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:০৯:০৯ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি দল প্রীতি ম্যাচে অংশ নেন, খেলায় পদ্মা দল বিজয়ী হয়।খেলায় দিরাই উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মাতারগাও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, রাজানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূর্যসেন দাস পান্ন, রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী বিজিতের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সূর্যসেন পান্না বলেন, গতবছরের মতো এবার ও আমাদের বেসরকারি শিক্ষক সমিতি এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আমাদের সহযোগিতা করেছেন রাজানগর কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি চৌধুরী দোয়েল, তিনি গতবার ও আমাদের সার্বিক সহযোগিতা করেছিলেন। আজকের আনন্দগন মুহূর্তে আমরা দোয়েল চৌধুরী কে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি