সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার

ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১১:৫০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১১:৫১:১৬ অপরাহ্ন
ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ নং সুরমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম (উমর আলীর) সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আমিরপুর গ্রামে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সর্বস্থরের জনগণ ও ভোটাররা ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম ( উমর আলী) কে সমর্থন জানান। পাশাপাশি তাকে ইউপি সদস্য হিসাবে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন হেকিম মিয়া, অলি মিয়া, সাবাজ মিয়া, ইউনুস আলী, আব্দুল হাকিম, জহিরুল হক,আরজাদ আলী, জিল্লুর রহমান পাবেল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, তাজুল ইসলাম ( উমর আলী) আমাদের গ্রামের সন্তান। ছোট বেলা থেকেই সে গ্রামের মানুষের কল্যানে কাজ করে আসছে। জনপ্রতিনিধ না হয়েও সে গ্রামের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে। তুরুণদের খেলাধুলায় আগ্রহী করে মাদকের হাত থেকে দূরে রাখতে অনেক ভূমিকা রাখছে। বিভিন্ন দুর্যোগসহ সামাজিক অনুষ্ঠানে অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এমন একজন প্রার্থী ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হলে গ্রাম ও সমাজিক অবকাঠামোর অনেক উন্নতি হবে। তাই আগামী নির্বাচনে আমরা সবাই তাজুল ইসলাম( উমর আলী) কে ইউপি সদস্য হিসাবে দেখতে চাই। বৈঠকে ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলাম ( উমর আলী) বলেন, আমি এই গ্রামেরই সন্তান। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। জনগণের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে গ্রাম ও গ্রামের মানুষের উপকারে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্ঠা করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় যদি আমি ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হতে পারি তাহলে একটি আদর্শ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজেকে বিলিয়ে দেব। এলাকার মুরুব্বি-যুবকসক সর্বস্থরের মানুষকে সাথে নিয়ে আমি সর্বদা জনকল্যানে কাজ করে যাবো। আমি মেম্বার নয় আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আর এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন