টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:১৮:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:১৮:২৫ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, টেংরা উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখা চালু হওয়ার মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ আরও সুগম হবে এবং ঝরে পড়ার হার কমে আসবে।
এর আগে সকালে সংসদ সদস্য বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি