পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:১৯:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:১৯:২৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করেন ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ নিতে কোনো ধরনের ঘুষ দিতে হয় না। দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে ছাতক যেতে হতো। স্থানীয় মানুষের ভোগান্তি কমিয়ে সহজ ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এ ইলেকট্রনিক
বুথ চালু করা হয়েছে।
তিনি বলেন, বুথটি স্থানীয় মানুষের প্রতিষ্ঠান। তাই এর নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও এগিয়ে যাচ্ছে।
পূবালী ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া ও কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ ও কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান।
সভাপতির বক্তব্যে দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। শেষে হাফিজ আব্দুস শহিদের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি