সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৩৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৩৫:৪২ পূর্বাহ্ন
২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ
ধর্মপাশা প্রতিনিধি :: “আজকের খুদে ডাক্তার, আগামী দিনের ভবিষ্যত ডাক্তার” এই স্লোগানকে সামনে রেখে হাত-পা কেটে যাওয়া, বিভিন্ন টিকা, হাম, রক্তচাপ, ডেঙ্গু, সাপে কামড়, কুকুর, শিয়াল, বিড়ালসহ বিভিন্ন প্রাণি কামড়ে আহত হলে কী কী করণীয় এসব বিষয় নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে খুদে ডাক্তারদের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সোয়া ১১টা থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে । এতে উপজেলা সদরের ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ২৫জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাজেদুল হাসান পিয়াসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ধর্মপাশা ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) ডা. সাবের হোসেন ফুয়াদ। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণে কতটুকু জ্ঞানার্জন করলো সে বিষয়ক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া খুদে ডাক্তারদের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপকরণসামগ্রীসহ ফাস্ট এইড বক্স ও রক্তচাপ মাপার যন্ত্র ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের হাতে তুলে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৌনিপা আরা নোহাকে ১৫মিনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চেয়ারে বসিয়ে এই পদের প্রতীকি দায়িত্ব দেওয়া হয়। এ সময় ওই শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন। এছাড়া এই চেয়ারে বসে দায়িত্ব পালন করা কতটুকু কষ্ট ও আনন্দের তা অভিব্যক্তি করাসহ চিকিৎসক হিসেবে নিঃস্বার্থভাবে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেন। পরে তার নির্দেশ অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনটি ঔষধি গাছের চারা রোপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ