সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ছাতক-দোয়ারাবাজারকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই : এমপি মিলন

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:২০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৬:২৪ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারাবাজারকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই : এমপি মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী::
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমারা ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাক্সিক্ষত উন্নয়ন দিতে চাই। এজন্য আমাদের সরকারও আন্তরিক রয়েছে। ইতিমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা ব্রিজ (পাগল-হাসান চত্বর) পর্যন্ত ফোর ল্যান সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত সড়ক ২ ল্যান সড়ক নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। সওজ বিভাগের এ দুটি কাজে সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে আমরা একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। এ জন্য আমরা সকল সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। রবিবার (১৫ নভেম্বর) সকালে ছাতক পৌরসভা ভবনের পশ্চিম পাশের ৪১ লক্ষ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তা, প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ হতে পৌর প্রথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৮ লক্ষ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুলের পুকুর) সৌন্দর্য্যবর্ধন কাজের শুভ সূচনা করেন কলিমউদ্দিন আহমেদ মিলন এমপি। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এসব উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তি স্থাপনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পৌর সভার ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, পৌরকর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ফারুক আহমদ, যুবদল নেতা ফখরুল আলম, নোমান ইমদাদ কানন, মজনু মিয়া, লালু শাহ,সালেহ আহমেদ প্রমুখ। মোনাজাত করেছেন মাওলানা আল আমিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ