সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:২২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:২২:৪৬ পূর্বাহ্ন
হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮
সুনামকণ্ঠ ডেস্ক :: হাওরাঞ্চলের আগাম বন্যার ঝুঁকি মোকাবিলা ও বোরো ধানের ফসল সুরক্ষায় দেশের ৭টি জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে আগাম জাতের ব্রি ধান-১১৮ এর বীজতলা তৈরি করা হয়েছে। চলতি মৌসুমে এসব প্রদর্শনী বীজতলার চারা হাওরাঞ্চলের কৃষকরা রোপণ করতে পারবেন। প্রাথমিকভাবে ১ হাজার ৬০০টি প্রদর্শনী বীজতলার জন্য ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) হাওরাঞ্চলে আকস্মিক আগাম বন্যায় আধাপাকা থেকে পাকা ধান ডুবে নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে ব্রি ধান-১১৮ জাতটি উদ্ভাবন করেছে। জাতটির বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রচলিত বিভিন্ন জাতের তুলনায় এ জাতের ধান ৭-১০ দিন আগে বপন ও কর্তন করা যায়। এটি প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল এবং হাওরাঞ্চলের পরিবেশের জন্য উপযোগী। জাতটি ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন দিতে সক্ষম। অন্যদিকে, স্বাভাবিক সময়ে (১৫-২০ নভেম্বর) বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টর প্রতি ৬.৯ টন পর্যন্ত ফলন পাওয়া গেছে। ব্রি ধান-১১৮ এর গড় ফলন হেক্টরপ্রতি ৬.৭৭ টন। উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জাত থেকে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৮.৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটির জীবনকাল ১৪৫-১৪৮ দিন। তবে শীতের তীব্রতা অনুযায়ী জীবনকাল ১৫০-১৫৭ দিন পর্যন্ত হতে পারে। জাতটির গাছ শক্ত ও মজবুত হওয়ায় সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও ডিগ পাতা সবুজ থাকে। এছাড়া প্রচলিত জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়। ব্রির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮ এর তুলনায় প্রায় ২২.৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে। জাতটির আগাম বপন ও উপযোগী ব্যবস্থাপনার মাধ্যমে হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি কমিয়ে ধানের উৎপাদন সুরক্ষা এবং কৃষকের ফসলহানি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ