সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৪৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৪৫:১১ পূর্বাহ্ন
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি মাসের শেষ দিকে ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তাদের মধ্যে ১ হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় ব্যয় বহন করবে সরকার। সাধারণ কর্মীদের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অনিয়মের অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগেরও উদ্যোগ নিচ্ছে সরকার। গতক রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী জানান, চলতি মাসের শেষ দিকে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রা ও কর্মসংস্থানের সব ব্যয় বহন করবে সরকার। সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেওয়া এবং চাকরির নামে প্রতারণার অভিযোগে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। কর্মী ও তাদের অভিভাবকদের অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি)-এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা। বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দেশভিত্তিক লবিস্ট নিয়োগ করা হবে। মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ২০২৬-৩০ মেয়াদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। দক্ষ ও শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, গত এপ্রিল ও জুলাইয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরেও কর্মী পাঠানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ