ডিজিটাল বিড়ম্বনা : নাসরীন আক্তার রুবি
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৩:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৩:৫২ অপরাহ্ন
মনে আছে বিভিন্ন স্মার্ট কোম্পানির নামে বহুল আলোচিত, টোপ গেলানো ‘হায় হায় কো¤পানি’র কথা! মানুষকে সহজ লাভ, লোন এসবের লোভ দেখিয়ে রাতারাতি ধনী বানানোর ফাঁদে ফেলে মোটা অংকের টাকা নিয়ে হায় হায় কো¤পানির হাওয়া হয়ে যাওয়ার কথা! বহু মানুষ নিজেদের অসচেতনতায়, সম্মোহিত হয়ে বা লোভে পড়ে এ সকল কো¤পানিতে বিনিয়োগ করে সর্বস্ব খুইয়েছেন। হায় হায় কো¤পানির কথা এখন তেমন শোনা যায় না, তবে মানুষের টাকা খোয়ানোর পালা শেষ হয়ে যায়নি।
বর্তমান যুগে আমরা কেউই আর এনালগ নই প্রায়, সবাই এখন ডিজিটাল। সবার হাতে স্মার্টফোন, সাথে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিংসহ নানান ধরনের আর্থিক লেনদেন স¤পন্ন করার হাতে থাকা স্মার্টফোনেই। অথচ ব্যবহার না জানা, অসচেতনতা এখনও সঙ্গী, ডিজিটাল প্রতারক প্রতিনিয়ত সচেষ্ট কীভাবে অনলাইন বা ডিজিটাল প্রতারণার মাধ্যমে লোকজনের টাকা হাতিয়ে নিতে। ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব, বিকাশ, নগদ থেকে বিনা নোটিশে টাকা গায়েব হামেশাই এখন আমরা শুনতে পাচ্ছি, নিজেরাও এর শিকার হচ্ছি। তবে কি হাতে থাকা মোবাইলটি আমাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে!
প্রতিটি স্মার্টফোনে সুরক্ষার ব্যবস্থা আছে, আবার আক্রান্ত হওয়ার পথঘাটও আছে, শুধু সেগুলো জানতে হবে। মোবাইল ব্যবহার করতে হবে সচেতনতার সাথে। আপনার মোবাইল থেকে নিজের অজান্তে কোনো তথ্য ফাঁস হলে সে দায় তো আপনারই।
হুটহাট অজানা লিংকে ক্লিক করেছেন, যাকে বলে ফিশিং লিংক, বিনামূল্যে ছবি বা গেম দেখার লোভ সামলাতে পারছেন না, কিংবা হোয়াটসঅ্যাপে সহজেই কাউকে বিশ্বাস করে এক্সেস দিচ্ছেন; সবগুলোই আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এই যে বিভিন্ন প্রতারণার ঘটনা ঘটছে, সাধারণত ভুয়া সাইবার লিংক, ওটিপি শেয়ার বা ফাঁস, এটিএম কার্ড স্কিমিং, অনলাইন নানা ধরনের প্রতারণার জন্য একটি চক্র সবসময় সক্রিয়। তারা কোনো এক ফাঁকে ঢুকে পড়বে ফোনে, ম্যালওয়্যার ছড়িয়ে হ্যাক করবে ফোন। ইদানীং অপরিচিত কারও ফোনে হাত দেওয়াও বিপজ্জনক কারণ ফেস, ফিংগার সবকিছুই ক্লোন করা যায়, ক্লোন করে আপনার সীমটি প্রতারক চক্র তুলে নেয়।
অচেনা বা অপরিচিত কারও নম্বর থেকে আসা এসএমএস, ইমেল বা সোশ্যাল মিডিয়ার কোনো লিংকে ক্লিক করা যাবে না। এ ধরনের স্প্যাম মেসেজ যাতে না আসে সেজন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে স্প্যাম প্রটেকশন চালু করুন। ইমেইলে গিয়ে অটো ডাউনলোড অপশন বন্ধ করুন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যেন কোনো লিংক অথরাইজেশন ছাড়া অটো ডাউনলোড না হয় সেজন্য সেটিং-এ গিয়ে অপশন বন্ধ রাখুন। প্লে-স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপস ইন্সটল করবেন না।
সবচে বড় কথা আপনার যে মোবাইলে বিভিন্ন আর্থিক বিষয়াদি আছে, সে মোবাইলটি বাচ্চাদের হাতে বা অন্য কারও হাতে দিবেন না। ফোনে কল ফরওয়ার্ডিং আছে কি-না চেক করুন, থাকলে তা বন্ধ করুন। অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে যেন রিংটোন না বাজে, সাইলেন্ট মুড অন রাখেন।
অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা জরুরি, নিরাপত্তা সেটিংস নিশ্চিত করতে গুগল প্লে-প্রটেক্ট ওপেন করতে হবে সেজন্য গুগল প্লে-স্টোরের ডানপাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করে প্লে-প্রটেক্ট অপশনে গিয়ে স্ক্যান বাটনে চাপ দিয়ে ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কি-না চেক করুন। ফোনের সেটিং থেকে স্পেশাল অ্যাপ এক্সেস ট্যাপ করে ইনস্টল আননোন অ্যাপসে গিয়ে ব্রাউজার বা হোয়াটসঅ্যাপের পারমিশন নট এলাউড করে দিন।
ফোনকে নিরাপদ রাখতে সবচে বেশি পরামর্শ দেওয়া হয় ওটিপি শেয়ার না করার। ওটিপি শেয়ার আসলে হ্যাকারদের কাছে পানসে হয়ে গেছে, ফোন করে বিভিন্ন তথ্য জানতে চেয়ে ইনিয়েবিনিয়ে কাহিনী শুনানো ও বিশ্বাস করানো সচেতন গ্রাহকদের আর করানো যাচ্ছে না। সেজন্য তারা আরও অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করছে। এখন ওটিপি ফোনে আসার দরকারই নেই। বায়োমেট্রিক ডিভাইস থেকে আঙ্গুলের ছাপ নিয়ে নকল ছাপ বানিয়ে সেই ছাপ দিয়ে সিম তুলে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, অর্থাৎ দূর থেকেই ফোন হ্যাক করে নেয়। এরপর ফোনে থাকা বিকাশ, নগদ, ব্যাংকিং এপস থেকে টাকা হাওয়া করে দেয়।
তাহলে কী করা! মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা দেয়া? নাকি বিকাশ নগদ বা ব্যাংকিং অ্যাপস ফোনে না রাখা!
আসল কথা হচ্ছে সচেতন থাকা, হাতে থাকা স্মার্টফোনটির সেটিং সম্পর্কে জানা, প্রলোভনে না পড়া, আবেগী না হওয়া। ফোনে আসা অপরিচিত নাম্বারকে সন্দেহের চোখে যাচাই করা।
স্মার্টফোন কীভাবে নিরাপদে নিরাপত্তা বজায় রেখে ব্যবহার করা সে বিষয়ে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে নিজেই শিখে নিন নিরাপত্তার টিপসগুলো আর গড়ে তুলেন নিরাপত্তার দুর্গ, যা ভেদ করে কোনো হ্যাকারই আপনার ধারেকাছে আসতে না পারে। আর নিজের মোবাইল ডাটা অন করা অবস্থায় কারো হাতে দিবেন না, নিজেও কারো মোবাইল হাতে নিবেন না।
কত হাতছানি থাকে, ডাকে কত প্রলোভন, নিজেকে সংবরণ করতে না পারলে ঘটে যেতে অঘটন লাগে কতক্ষণ! জ্ঞানীরা বলে গেছেন, ‘সাবধানের মার নেই’, কাজেই সাবধান থাকি। আজকের যুগে মোবাইল ফোন, স্মার্টফোন, ডিজিটাল লেনদেন কিছুই তো বন্ধ রাখা চলে না, সুতরাং সচেতন থাকা এবং জানা দুটোই জরুরি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক