সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৫:৫৮ অপরাহ্ন
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ
তাহিরপুর প্রতিনিধি :: আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, একেএম নাসের উজ্জ্বল, সাকাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া, এমদাদুল হক, চাঁন মিয়া মাস্টার, শামীম আহমেদ, আজিজুল ইসলাম, আবুল কালাম, এস কে শফিকুল ইসলাম, শাহিন আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, পারভেজ জামান, আতিকুর রহমান আতিক, আবুল হাসান রাসেল, আবু হুরায়রা সোহাগ প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার অনুসারীরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তারা সাবেক এমপি রতনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পালিয়ে কিংবা গোপনে থেকে বক্তব্য না দিয়ে তাকে প্রকাশ্যে রাজনৈতিক মাঠে আসতে হবে। মাঠে এলে কে কতটা জনপ্রিয় ও শক্তিশালী, তা প্রমাণ হবে। কামরুজ্জামান কামরুল জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, রাতের ভোটে নির্বাচিত নন। তার সঙ্গে তুলনা করার যোগ্যতা মোয়াজ্জেম হোসেন রতনের নেই বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ