সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৭:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের উৎসব চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেছেন, এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে একাধিক স্থানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া এ প্রবণতা এখনও চলছে। জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় বা হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে স¤পূরক প্রশ্নে এসব অভিযোগ তুলে ধরেন কামরুজ্জামান কামরুল। বিকাল সোয়া ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স¤পূরক প্রশ্নে কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের উৎসব চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে-সেখানে ইচ্ছামতো চাঁদা আদায় করা হতো। এখনও প্রতিবছর ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হচ্ছে। বালু, চুনাপাথর ও কয়লাবাহী যানবাহন থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে একাধিক জায়গায় চাঁদা আদায় করা হচ্ছে। এ ধরনের চাঁদা আদায় বন্ধে সরকার কোনও ব্যবস্থা নেবে কিনা, তা জানতে চান তিনি। জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি স্বতন্ত্র সংস্থা। এ সংস্থার আওতাধীন যেসব ঘাট দিয়ে মানুষ পারাপারের সুযোগ রয়েছে, সেগুলো রাজস্ব আদায়ের লক্ষ্যে আইন মেনে নিয়মিত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয়। নির্ধারিত হারে ইজারার অর্থ আদায় করা হয়। এটি একটি প্রতিষ্ঠিত ও স্বচ্ছ প্রক্রিয়া। মন্ত্রী বলেন, ইজারা আদায়ের ক্ষেত্রে কোনও অন্যায়, অনিয়ম কিংবা নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে চাঁদাবাজির কোনও সুযোগ নেই। তবে কোনও গোষ্ঠী ইজারা নিয়ে তার নামে ব্যবসায়ীদের হয়রানি করলে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তা দমন ও নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ