সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

পলাশ বাজারে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:৪৯:০৩ অপরাহ্ন
পলাশ বাজারে দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা, ফিজিশিয়ান স্যা¤পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে দুটি মামলায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এ সময় প্রসিকিউশন প্রদান করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির কার্যক্রম ও সংরক্ষিত ওষুধের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অ্যান্টিবায়োটিক রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করা, ফিজিশিয়ান স্যা¤পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় দুই অভিযুক্তকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের মান ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০