সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০১:১৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০১:১৩:৪৭ অপরাহ্ন
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে পুর্ব বিরোধের জের ধরে দু' পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এলাকার বিভিন্ন শ্রেনি পেশার জনগন জানান, দুর্গাপুর গ্রামের জমির হোসেনও ওই গ্রামের রবজুল হক এর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যের লড়াই চলছে। এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।তবে আহত কেউই আমাদের হাসাপাতালে চিকিৎসা নিতে আসেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০