সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
নাশকতার প্রস্তুতির অভিযোগ

মধ্যনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২০:৪১ পূর্বাহ্ন
মধ্যনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মুশাহিদ হোসেন (৪২) ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি উৎসব মিয়া (২৮)। সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত মধ্যনগর ও তাহিরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মুশাহিদ হোসেনকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নিজ বসতঘর থেকে এবং উৎসব মিয়াকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৩০ আগস্ট মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মুশাহিদ ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। অন্যদিকে উৎসব মিয়া একই মামলার তদন্তে সন্দিগ্ধ পলাতক আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃত উৎসব মিয়া ছাত্রলীগের বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শাখার সহসভাপতি এবং উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা