সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

ফার্মেসি সার্টিফিকেট কার্যক্রমে কেমিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২১:২৬ পূর্বাহ্ন
ফার্মেসি সার্টিফিকেট কার্যক্রমে কেমিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির স¤পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন ঔষধ ব্যবসায়ী ও কেমিস্টরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ট্রাফিক পয়েন্টে সারাদেশের সঙ্গে একযোগে কেমিস্টদের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির স¤পৃক্ততা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি থেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে সমিতির স¤পৃক্ততা বহাল রাখার দাবি জানানো হয়। মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলতাফুর রহমান, সহসভাপতি সাইফুল্লা হাসান জুনেদ, সদস্য আলী নুর, রূপম দাস, সেন্টু লাল রায় ও মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সুনামগঞ্জ পৌর কমিটির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ স¤পাদক মো. জাবের আহমদসহ জেলার বিভিন্ন এলাকার কেমিস্ট ও ঔষধ ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্যক্রমের সঙ্গে দেশের ঔষধ ব্যবসায়ী ও ফার্মেসি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের বিষয় জড়িত। এ কার্যক্রমে দীর্ঘদিন ধরে স¤পৃক্ত সংগঠনটির অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কেমিস্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা মনে করেন, ঔষধ ব্যবসায়ীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ফার্মেসি খাতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংগঠনের অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাংলাদেশ কেমিস্ট¯ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির স¤পৃক্ততা বহাল রাখার দাবি জানান তারা। মানববন্ধন থেকে ঔষধ ব্যবসায়ী ও কেমিস্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্যক্রমে সমিতির পূর্বের স¤পৃক্ততা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা