মধ্যনগরে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্মশালা
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২৪:৪২ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ এবং ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, মধ্যনগরের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ স¤পদ। এসব প্রাকৃতিক স¤পদের সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যস¤পদ সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক স¤পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ স¤পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
কর্মশালায় বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও রায়হান উদ্দিন সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক স¤পদ রক্ষায় বিদ্যমান আইন ও সুরক্ষা আদেশের যথাযথ প্রয়োগ জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি