সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?

মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩০:১৪ পূর্বাহ্ন
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে সেচের পানি ধরে রাখতে কৃষক ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে জামলাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাঁধ দিয়ে আটকে রাখা বিপুল পরিমাণ পানি হাওর থেকে বের হয়ে গেছে। ফলে বোরো আবাদের জন্য বীজতলা তৈরির কাজে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আগাম পানি শুকিয়ে যাওয়ায় মাটিয়ান হাওরের কৃষকরা সেচের পানির সংকটে পড়েন। বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরিতে প্রয়োজনীয় পানি ধরে রাখতে সম্প্রতি জামলাবাজ এলাকায় নিজেদের উদ্যোগে একটি বাঁধ নির্মাণ করেন কৃষক ও এলাকাবাসী। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল হাওরের পানি ধরে রেখে কৃষকদের সেচের চাহিদা পূরণ করা। কিন্তু বুধবার ভোররাতে কে বা কারা বাঁধটি কেটে দেয়। এতে আটকে রাখা পানি বের হয়ে যায়। এ ঘটনায় বাঁধের পাশের বিলসংশ্লিষ্ট কারও স¤পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মাটিয়ান হাওরের কৃষক জুয়েল মিয়া, সামায়ুন আহমেদ ও কলিন আহমেদ জানান, এবার মৌসুমের আগেই হাওরের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে অনেক কৃষক দূর থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি এনে কষ্ট করে বীজতলা তৈরি করছেন। এখনো অনেক কৃষকের বীজতলা তৈরির কাজ বাকি রয়েছে। সময়মতো বীজতলা তৈরি করতে না পারলে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হবে। কৃষকদের সম্মিলিত উদ্যোগে বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু বাঁধ কেটে দেওয়ায় সেই পানি বের হয়ে গেছে। এতে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কৃষকদের স্বার্থে নির্মিত বাঁধ কেটে দিয়ে যারা পানি বের করে দিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁধটি যারা কেটে দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা