সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামছে জামায়াত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামছে জামায়াত
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জনগণকে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দলটি আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় অগ্রাহ্য করায় দেশে এই সংকট সৃষ্টি হয়েছে। মানুষের রায় উপেক্ষা করায় জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি, বিভিন্ন স্থানে হামলা ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে একটি গণতান্ত্রিক দেশ অন্যায় করেছে। আবার তাকে সামরিক বিমান দিয়ে আনা হবে, নাকি সীমান্ত দিয়ে কিংবা বিমানবন্দর দিয়ে আনা হবে - তা নিয়েও পরস্পরবিরোধী কথা বলা হচ্ছে। তাদের কথারই ঠিক নেই। তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়িতে হামলা হয়েছে, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও পিরোজপুরে যা ঘটছে, তাতে মনে হয় না সেখানে কোনো রাষ্ট্র আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তার বক্তব্যের সঙ্গে মিলছে না। তিনি বলেন, সরকারের অঙ্গপ্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। এ পরিস্থিতিতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যার যার অবস্থান থেকে সবাইকে মাঠে নামতে হবে। বিশৃঙ্খলা ঠেকাতে জামায়াতও প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা