হোটেল শ্রমিক নেতা জিয়াউর রহমানের পিতৃবিয়োগে শোক
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জিয়াউর রহমানের পিতা মো. আফিল মিয়া (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও চার পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মির্জাপুর (বিছনা) গ্রামে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ও গণতান্ত্রিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় বিবৃতিদাতারা হলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর ও সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মনির মিয়া।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, বর্তমান সভাপতি সুরঞ্জিত দাস ও সাধারণ স¤পাদক টিটু দাস।
অন্যান্য শোক প্রকাশকারীরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ ও সাধারণ স¤পাদক আব্দুল করিম এবং হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই ও সাধারণ স¤পাদক তাজুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি