সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

তাৎক্ষণিক ঋণ পেলেন কৃষক ও স্বল্প আয়ের মানুষ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন
তাৎক্ষণিক ঋণ পেলেন কৃষক ও স্বল্প আয়ের মানুষ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’র আওতায় তাৎক্ষণিক ঋণ পেয়েছেন সুনামগঞ্জের প্রান্তিক ৫৯ জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষক। রবিবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় ও ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান রেজাউর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক তানভীর এহসান, ব্র্যাক ব্যাংকের এসএমআই ব্যাংকিং ডিবিশনের প্রধান বিপ্লব কুমার বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সালাম মোহাম্মদ জুবের, কৃষি ব্যাংকের ম্যানেজার মুস্তাক হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের ম্যানেজার শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ১০/৫০/১০০ টাকা প্রাথমিক জমায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্টহোল্ডার, ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এসব স্বল্প আয়ের মানুষ এই ঋণটি দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন বলেন, এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষেরা নিজেদের ব্যবসায় পুঁজি বিনিয়োগ এবং নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন। এভাবে তাঁরা তাঁদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। যেহেতু এই ব্যবসাগুলো বেশিরভাগই গ্রামাঞ্চলে অবস্থিত, এই প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করে এসব এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স