সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৩:০০ পূর্বাহ্ন
যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক ::
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা অতীতে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের আর সেই সুযোগ দেওয়া যাবে না। এসব অপরাজনীতির বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে। দেশের অধিকাংশ জায়গায় নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো¯েপস বিশ্ববিদ্যালয়ে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, দুপুরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন সরকারপ্রধান। দুপুরে জেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তারা এমন রাজনীতি করতে চান, যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। খালখনন, শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাদের রাজনীতির লক্ষ্য। লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের প্রত্যাশা প্রতিষ্ঠা করেছে; সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের দুস্থ, অসহায় ও গরিব মানুষের অর্থ বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে। দেশের স্বার্থ ও মানুষের কল্যাণের কথা না ভেবে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগে সকাল ১০টায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স